বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর (২০২৪) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন।
সোমবার (৯ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এছাড়া, প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করার জন্য ওয়েবসাইট (emis.gov.bd) ব্যবহার করতে বলা হয়েছে।
স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৪/৪২০৮/০৪, তারিখ: ৯/১২/২০২৪

