Type Here to Get Search Results !

গ্রামীণ ব্যাংকে ‘শিক্ষানবিস অফিসার’ পদে চাকরির জন্য দ্রুত আবেদন করুন।


 গ্রামীণ ব্যাংক জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘শিক্ষানবিস অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ ব্যাংক
পদের নাম: শিক্ষানবিস অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ

প্রশিক্ষণ পদ্ধতি:
নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিস অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রে এক বছর (২টি পর্ব) প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রথম পর্বে মাসিক ১৩,০০০ টাকা (স্থিরকৃত) হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। প্রথম পর্ব সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে ১৫,০০০ টাকা (স্থিরকৃত) হারে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে সম্পন্নকারীকে কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে গ্রামীণ ব্যাংক বেতন স্কেল (২০১৫) অনুযায়ী ৯ম গ্রেডে ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতন স্কেলে 'সিনিয়র অফিসার' পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া, গ্রামীণ ব্যাংকের নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন, তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

বয়স: ০৮-১২-২০২৪ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
কর্মস্থল: দেশের যে কোন স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা নির্দিষ্ট লিঙ্কে প্রবেশ করে আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৪ ইং।

LINK: https://hotjobs.bdjobs.com/jobs/grameenbank/grameenbank2.htm

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.